গ্রেপ্তার চার ব্যক্তি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হুগলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ওরফে তুলা (৩০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাবিবুরের বড় বোন শেফালি বেগম বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে পূর্বধলা থানায় মামলাটি করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার মোসলেম উদ্দিন, আবুল কাশেম, বাদশা মিয়া এবং গতকাল বুধবার আবদুল কাশেমকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বৌলা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘নেত্রকোনায় হামলায় যুবলীগ নেতা নিহত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।