প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের চার দিন পরও শেরপুরে বিদ্যালয়ছাত্র আরাফাত ইসলাম ওরফে রাহাতকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরণ করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান গতকাল বুধবার এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া তিন আসামি হলেন মো. আবদুল লতিফ (২২), রবিন (২০) ও মো. ইমরান (২২)। এঁদের মধ্যে লতিফ আরাফাতের খালু।
আরাফাতের পরিবারের সদস্যরা বলেন, আরাফাত শেরপুর জেলা শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। গত রোববার বিকেলে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকা থেকে কয়েকজন যুবক আরাফাতকে অপহরণ করে। এ ঘটনায় আরাফাতের বাবা শহিদুল শেরপুর সদর থানায় গত মঙ্গলবার একটি মামলা দায়ের করেন।