গ্রেপ্তার তিনজন ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার অভিজিৎ রায় হত্যার ঘটনায় গ্রেপ্তারের পর কারাগারে থাকা তিনজনের দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মুখ্য মহানগর আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আদালত এ আবেদন মঞ্জুর করেন।
১৭ আগস্ট রাতে র্যা ব নীলক্ষেত ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যায় জড়িত সন্দেহে তৌহিদুর রহমান (৫৮), সাদেক আলী ওরফে মিঠু (২৫) ও আমিনুল মল্লিককে (৩৫) গ্রেপ্তার করে। তাঁদের অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার তদন্ত-স ংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা বলছেন, কারাগার থেকে রিমান্ডে এনে তাঁদের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে রিমান্ডে ওই তিন ব্যক্তি ব্লগার অভিজিৎ হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
র্যা বের দাবি, গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাঁদের মধ্যে তৌহিদুর রহমান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।