গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নেওয়ার আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুর রহমান ওরফে রানা হত্যা মামলায় তিনজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
এ মামলায় গ্রেপ্তার মশিউর রহমান ওরফে রিপন, শামসুল আহসান ও জামাল হোসেনকে গতকাল রোববার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। শুনানি শেষে মহানগর হাকিম রেজাউল করিম প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করেন।
আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া তিন আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত আছে, তা জানতে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত বৃহস্পতিবার মগবাজারে মাহবুবুর রহমান খুন হন।