গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র সাহার ওপর হামলার বিচার ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা। গতকাল বুধবার পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল হালিম হাওলাদার বলেন, ৮ অক্টোবর রাতে প্রধান শিক্ষক গৌতম চন্দ্র সাহার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। গৌতম হাসপাতালে চিকিৎসাধীন। রয়েছেন।