গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবলীগের কর্মী পাপ্পু মিয়া (২৪) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহত ব্যক্তির মা নাছিমা বেগম। গতকাল সোমবার দুপুরে গফরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নাছিমা বেগম লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, পাপ্পুর হত্যাকারী দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও অনেক আসামি ধরাছোঁয়ার বাইরে। ওই সব আসামি বিভিন্ন সময় মুঠোফোনে তাঁদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।