গ্রেপ্তার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগ নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম ওরফে অপু হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার নড়াইল শহরে শোক শোভাযাত্রা বের করা হয়। ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্যোগে বাঁধাঘাট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে অপু হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই দাবিতে আজ বুধবার আদালত চত্বরে প্রতিবাদ সমাবেশ এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি পেশ করা হবে।