প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা আহম্মদ আলী ও আবদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে গত বুধবার নেত্রকোনার পূর্বধলা উপজেলা থেকে আহম্মদ আলী ও আবদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠানোর এবং ১ অক্টোবর তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ সময় ট্রাইব্যুনালে ছিলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান ও সাবিনা ইয়াসমিন।