প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের স্কুলছাত্রী লাবণী আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দুই যুবককে গতকাল রোববার চার দিনের পুলিিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে শুক্রবার রাতে তাঁদের আটক করা হয়৷
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবু তাহের গতকাল দুপুরে আসামি জিয়ারুল ইসলাম (২৫) ও জামাল হোসেনকে (২৬) মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন৷ শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার সময় নিহত লাবণী আক্তারের কাছ থেকে চুরি হওয়া মুঠোফোনের সেটটি আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তাই ঘটনায় তাঁদের সম্পৃক্ততা থাকা স্বাভাবিক। এ জন্য জিজ্ঞাসাবাদ করা দরকার। শুনািন শেষে মুখ্য বিচারিক হাকিম লিয়াকত আলী মোল্লা আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।