গ্রেপ্তার দুজন ১০ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীতে এক আদিবাসী তরুণীকে মাইক্রোবাসে তুলে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে এই আবেদন মঞ্জুর করেন।
এ দুজন হলো আশরাফ খান ওরফে তুষার (৩২) ও জাহিদুল ইসলাম ওরফে লাভলু (২৬)। গতকাল সকালে ভাটারা থানার পুলিশ এ দুজনকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে।
রিমান্ডের আবেদনে বলা হয়, আসামিরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়ে তথ্য দিয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।