গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো আসলাম চৌধুরীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রত্যাখ্যানের আট মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার আসামির উপস্থিতিতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের এ আদেশ দেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠার পর গত ১৫ মে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় আসলাম চৌধুরীকে।
আদালত সূত্র জানায়, পূবালী ব্যাংক চট্টগ্রামের সিডিএ করপোরেট শাখার করা আটটি মামলায় আসলাম চৌধুরী পলাতক ছিলেন। গত রোববার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে কড়া নিরাপত্তায় চট্টগ্রামে আনা হয়।