গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১৩ নম্বর সেকশনের সি-ব্লকের জনকল্যাণ সমিতি মার্কেটের মমতা তৈয়বা নামের সোনার দোকান থেকে ডাকাতি হওয়া অলংকার গতকাল বৃহস্পতিবারও উদ্ধার হয়নি। এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কাফরুল থানার ওসি আবদুল লতিফ জানান, ডাকাতদের এখনো শনাক্ত করা যায়নি। তবে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। আটক তিনজন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের পর বুধবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার ভোররাতে ডাকাতেরা ওই দোকান থেকে ১৬১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।