গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে হেফাজতের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে নগরের আল-কুরআন একাডেমি মিলনায়তনে ওলামা ও সুধী সমাবেশ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 সংগঠনের মহাসচিব জুনাইদ বাবুনগরীসহ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ১৩ দফা বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হাসান, আবদুল ওয়াহহাব, নুরুল আলম, এনামুল হক, আবু তাহের, মাওলানা আবদুল হক প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন রুহুল আমিন।

পটিয়ায় খতমে বুখারি: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনাইদ বাবুনগরীসহ সব নেতা-কর্মীর ও আহত ব্যক্তিদের আরোগ্য কামনা করে পটিয়া আজিজিয়া মাদ্রাসায় খতমে বুখারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।