গ্রেপ্তার পাঁচজন ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইডেন কলেজের শিক্ষার্থী সাদিয়া নূর মিতা হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আবারও তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল রোববার গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম দিলীপ কুমার ভৌমিকের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, মিতা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও মোড়ে মোড়ে পোস্টার লাগানো হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে এসব পোস্টার লাগানো হয়। গত ৩০ আগস্ট মিতার লাশ শহরের একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। এরপর গত ৩ সেপ্টেম্বর রাতে শহরের মিয়াপাড়া থেকে মিতার চাচাতো ভাই সামসুর রহমান জনি (২৭) ও মো. আনোয়ার হোসেন মনি (২৮), চাচাতো বোন ইসরাত জাহান শ্রাবণী (১৬) এবং জনির বন্ধু মাসুম বিল্লাহ (২৭) ও জসিমুল ইসলাম জগলুলকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। গত ৬ সেপ্টেম্বর পুলিশ তাঁদের তিন দিনের রিমান্ডে আনে। কোনো তথ্য উদ্ঘাটিত না হওয়ায় ৯ সেপ্টেম্বর তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেয় পুলিশ।