গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা বিএনপি নেতা রোকন উদ্দীনকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার ভোরে তাঁকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করে র্যা ব।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, রোকনের বিরুদ্ধে অস্ত্র আইনে ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দুটি মামলা হয়েছে। ওসি বলেন, ২০১৩ সালে নাশকতায় জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও ১৭ মামলা রয়েছে।
এদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী দাবি করেন, রোকন চিহ্নিত কোনো সন্ত্রাসী নয়। তাঁর কাছ থেকে অস্ত্র পাওয়া নির্বাচনী ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থীদের পরাজিত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সক্রিয় কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম প্রথম আলোকে বলেন, দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আরও বেড়েছে।