গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে, প্রত্যক্ষদর্শী কিশোরী মানসিকভাবে অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলায় মা, আপন ছোট ভাই ও দাদার নৃশংস হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী এবং ধর্ষণচেষ্টার শিকার হওয়া আদিবাসী কিশোরীটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সে মাঝেমধ্যে চি ৎকার করে উঠছে। আবার কখনো আনমনে বিড় বিড় করা ছাড়াও অস্বাভাবিক আচরণ করছে।গতকাল সোমবার আত্মস্বীকৃত ঘাতক আবু মুসাকে বান্দরবানের বিচারিক হাকিমের আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে হাকিম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁকে লামা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল জানিয়েছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার কিশোরীকে ভর্তি করা হয়। সেখানকার আবাসিক চিকি ৎসা কর্মকর্তা (আরএমও) আবু সালেহ বলেছেন, মেয়েটি শারীরিকভাবে বেশি আঘাতপ্রাপ্ত নয়। তার গায়ে জ্বর আছে। মা, দাদা ও ভাইয়ের মতো আপনজনের হত্যাকাণ্ড দেখে সে যে মানসিক আঘাত পেয়েছে, এর ধকল কাটিয়ে উঠতে সময় লাগবে। অবস্থা পর্যবেক্ষণ করে তাকে চিকি ৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।এসআই ইব্রাহিম খলিল বলেন, মেয়েটিকে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ কক্ষে রাখা হয়েছে। সেখানে তার বাবা ও পরিবারের অন্য সদস্যদের পাশে রাখা হয়েছে।একটি বেসরকারি সংস্থা মেয়েটিকে সাহায্যে এগিয়ে এসেছে। ওই সংস্থার নির্বাহী পরিচালক বলেছেন, মেয়েটি হঠা ৎ চি ৎকার দিয়ে মারমা ভাষায় নানা রকম কথা বলে উঠছে। তাকে কেউ খুন করতে আসছে, এমন আশঙ্কা থেকে সে কক্ষের দরজা-জানালা খুলতে দিচ্ছে না। তিনি অন্য সংগঠনগুলোকেও মেয়েটি ও তার পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন।গত শনিবার সিলেরতুংয়া নাইক্ষ্যংঝিড়ি আগা এলাকায় আবু মুসা ওই কিশোরীর দাদা অংসাউ (৭০), মা হ্লামেচিং (৩৬) ও ভাই মংনুচিংকে (৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। রোববার মেয়েটি আদালতে বলেছে, মুসা তাকে ধর্ষণের চেষ্টা করলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়।মানববন্ধন: আদিবাসী পরিবারের তিন সদস্যের হত্যাকারী আবু মুসার বিচার দাবিতে গতকাল লামায় জনসংহতি সমিতি (জেএসএস) মিছিল ও সমাবেশ করেছে। সংগঠনের লামা শাখার সাধারণ সম্পাদক স্বপন আসামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাচনু মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সহসভাপতি উথোয়াই প্রমুখ।প্রথম আলোর খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের কেন্দ্রস্থল শাপলা চত্ব্বরে মানববন্ধন করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল ও প্রগতিশীল মারমা ছাত্র ফোরাম।সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি মংসাপ্রু মারমা ও প্রগতিশীল মারমা ছাত্র ফোরামের সভাপতি চাথোয়াই মারমা। সংহতি বক্তব্য দেন মিঠুন চাকমা ও কুস্তি চাকমা।