গ্রেপ্তার যুবক তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের উত্তর কাজীনগর গ্রামে তিন ভাইকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আবুল হোসেন ওরফে আবুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম এই রিমান্ড মঞ্জুর করেন।
সোনাইমুড়ী থানার ওসি মো. হানিফুল ইসলাম জানান, গত শুক্রবার আবুল হোসেনকে গ্রেপ্তারের পর গতকাল তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওসি জানান, রিমান্ড মঞ্জুরের পর আবুল হোসেনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৯ জুলাই কাজীনগর গ্রামে ফুটবল খেলায় বাগ্বিতণ্ডার জের ধরে মো. হারুনুর রশিদ, কামাল হোসেন ও আমির হোসেন ওরফে বাবলুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।