গ্রেপ্তার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৈঠকবসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বারে পুলিশ-জামায়াতের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার জামায়াতের নেতা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজের পরিচালনা পর্ষদের বৈঠক বসছে।
নবীনগর থেকে নির্বাচিত সাংসদ ও নবীনগর মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জিকরুল আহমেদ বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কলেজ পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকতে আজ (সোমবার) সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।’
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার দেবীদ্বারে পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষে চার পুলিশসহ ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ জামায়াতের ২৭ নেতাকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে নবীনগর সরকারি কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান ও নবীনগর মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমও রয়েছেন।