গ্রেপ্তার শিক্ষিকার জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সাংসদের স্ত্রীর ছবি বিকৃত করা ও তাঁকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার শিক্ষিকা তাসনুভা রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তিনি। গতকাল মঙ্গলবার নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত তাঁর জামিন আবেদন না মঞ্জুর করেন।
আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, গতকাল দুপুরে তাসনুভা রহমানের আইনজীবী আবেদনে দাবি করেন, তাঁর মক্কেলের ফেসবুকে মানহানিকর বা কুরুচিপূর্ণ কিছু নেই। যে ছবি নিয়ে কথা হচ্ছে তা সাংসদ শফিকুল ইসলামের স্ত্রীরও নয়। হয়রানির উদ্দেশ্যেই এ মামলাটি করা হয়েছে।
নাটোর পৌর যুবলীগের আহ্বায়ক সাইম হোসেন গত শনিবার নাটোর সদর থানায় তাসনুভা রহমানের বিরুদ্ধে মামলাটি করেন। তাঁর বিরুদ্ধে ফেসবুকে নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলামের স্ত্রীর ছবি বিকৃত করে আপত্তিকর মন্তব্যের করার অভিযোগ করা হয়।