গ্রেপ্তার হওয়া শওকত চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় মিসরের দূতাবাস জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শওকত ওসমান ওরফে শওকত আবছারকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম ইসমাইল হোসেন এই আদেশ দেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহমুদুল হক গতকাল শওকতকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, শওকত মিসরীয় রাষ্ট্রদূতের বরাবর একটি হুমকিপত্র হাতে লিখে নিজে মিসর দূতাবাসের ডাকবাক্সে ফেলেন।