গ্রেপ্তার হওয়া ১৭ আসামির জামিন আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তাপস সরকার হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১৭ আসামির জামিনের আবেদন করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরুল হুদার আদালতে এ আবেদন করা হয়। আসািমরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।
চট্টগ্রামের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে বলেন, তাপস হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১৭ আসামি বিচারিক হাকিম আদালতে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। পরে আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালত আংশিক শুনানি করেছেন।
গত বছরের ১৪ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের খুন হন তাপস সরকার। এ ঘটনায় করা মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।