গ্রেপ্তার হওয়া আরেক আসামির স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় যুবলীগের নেতা আলম মিয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলার আসামি মো. উনা মিয়া ওরফে উনা ডাকাতকে ভারতীয় সীমান্তবর্তী সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার ডাম্পের বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাজিতপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে গতকাল বুধবার কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসে। গতকাল সাংবাদিকদের সামনে আনা হলে উনা মিয়া জানান, আলম মিয়ার ঘনিষ্ঠ বন্ধু বাজিতপুরের আটিপাশা গ্রামের মো. এনাম হোসেন ওরফে খোকন ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলে একজনকে খুন করার উদ্দেশ্যে তাঁকে (উনা) আনেন। ২১ আগস্ট রাত ১১টার দিকে ফেনসিডিল পানের কথা বলে আলম মিয়াকে বন্ধু এনাম হোসেন মুঠোফোনে ডেকে আনেন। এরপর আলম মিয়া ও এনাম হোসেন বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের তেঘরিয়া নূরপুরের সিংধা বিলের কাছে একটি খেতে বসে মাদক পান করেন। এর একপর্যায়ে আলম মিয়া মাতাল হয়ে পড়লে এনাম হোসেন ও উনা মিয়া তাঁকে গলা কেটে হত্যা করেন।