গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর কলেজগেট এলাকায় গত রোববার রাতে ছিনতাইয়ের প্রস্তুতির সময় শাকার রিচিল (৩৩) নামের একজনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছেন র‌্যাব-১-এর সদস্যরা। গতকাল সোমবার তাঁকে টঙ্গী মডেল থানায় সোপর্দ করে ছিনতাই ও অস্ত্র আইনে মামলা করেছে র‌্যাব। শাকার রিচিলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বুটিয়া গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।  টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি