গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের খুলশী থানার চানমারি সড়ক থেকে ৮০ লিটার চোলাই মদসহ মো. রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গ্রেপ্তার হওয়া মো. রহমান (২৬) নগরের লালখান বাজার এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, চানমারি সড়কের নসুমিয়া কলোনির গলিতে কয়েকজন মাদক ব্যবসায়ী চোলাই মদ বিক্রি করছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৮০ লিটার চোলাই মদসহ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় খুলশী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।