গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জে ফেনসিডিল পাচারের সময় গতকাল সোমবার মেহের আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কাঁচা আমবোঝাই কয়েকটি বস্তার ভেতর থেকে ৩৫০টি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. শাহাদাৎ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল নয়টার দিকে হাসনাবাদ কনটেইনার রোড দিয়ে যাওয়ার সময় কাঁচা আমবোঝাই দুটি ভ্যান গাড়ি আটক করা হয়। পরে আমের বস্তাগুলো খুলে ফেনসিডিলের এসব বোতল পাওয়া যায়।