গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬০০ বোতল ফেনসিডিল, ফেনসিডিল বহনে ব্যবহূত কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে শাক্তা নূর ফিলিং স্টেশনের সামনের সড়ক থেকে এসব মাদক উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আবুল বাশার জানান, কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে এসব মাদক পাওয়া যায়। এ সময় আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।