গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের বাবলাতলা এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি আবদুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, হরতাল ও অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে রউফের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।