প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে শহরতলির সাতরা-চম্পকনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ২০১৩ সালে রিয়াজের নেতৃত্বে স্থানীয় এক নারীর বাড়িতে হামলা চালানো হয়। এতে ওই নারীসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের সাবেক ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।