গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার কেলিশহর গুচ্ছগ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে কামাল উদ্দিন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে গুচ্ছগ্রাম-সংলগ্ন পাহাড়ের জঙ্গল থেকে দুটি কার্তুজসহ দেশে তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন জানান, কামাল উদ্দিনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার এসআই কুতুব উদ্দিন জানান, কামালের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মাদকের একটি করে মামলা রয়েছে।