প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহম্মদ তায়েবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গতকাল মঙ্গলবার উপজেলার তাঁতকুড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়৷ গত ১৫ মার্চ তিনি নির্বাচনে জয়লাভ করেন এবং ১১ মে দায়িত্ব গ্রহণ করেন৷ থানার ওসি হামিদুল ইসলাম বলেন, তায়েবুরের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে৷ আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে৷
ময়মনসিংহ অফিস