প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্বপন চন্দ্র সরকার (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার নয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া স্বপন উপজেলার নয়াপাড়া এলাকার মদন চন্দ্র সরকারের ছেলে। এ ঘটনায় গত বৃহস্পতিবার ওই ছাত্রী কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে৷