প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে পুলিশ গত বৃহস্পতিবার রাতে মনিরুজ্জামান মজুমদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি ১৯৯৭-২০০৯ পর্যন্ত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মনিরুজ্জামান চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকার ইলাশপুর গ্রামের বাসিন্দা। ২০০৯ সালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবির প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করে এর সত্যতা পান। পরে কমিটির অভিভাবক সদস্য গিয়াস ওই শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ সময় মনিরুজ্জামান আত্মগোপন করেন। পরে বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি