প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া এলাকায় আবু সালেহ (৩০) নামের এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশ জানায়, সালেহ পেশাদার ডাকাত। তাঁর বিরুদ্ধে সদর মডেল থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। পরে সালেহর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই তাঁর বাসার পেছনে রাখা আবর্জনার স্তূপ থেকে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। l নিজস্ব প্রতিবেদক, ভৈরব|