প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সদর থানার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মাসুদ পারভেজের বিরুদ্ধে যানবাহনে অগ্নিসংযোগ, চাঁদাবাজি, পুলিশকে মারধর, বিস্ফোরক দ্রব্যসহ থানায় ৩৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা বিচারাধীন ও চারটি মামলা তদন্তাধীন। গতকাল বিকেলে থানায় পুলিশ হেফাজতে মাসুদ পারভেজ সাংবাদিকদের জানান, মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করা হচ্ছে।