গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী থানার পশ্চিম পটিয়ায় নৌকার মাঝি জাফর আহমদকে (৫২) হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু নাথ (২৪) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে নগরের ইপিজেডের বাঁধের ওপর ভাড়া করা বাসা থেকে রাজুকে ইপিজেড থানা-পুলিশের সহযোগিতায় পটিয়া থানা-পুলিশের এসআই শাহীন হোসেনের নেতৃত্বে পুলিশ গ্রেপ্তার করে। তার কাছ থেকে নিহত জাফরের মুঠোফোনসহ তার স্বীকারোক্তিমতে বাঁশখালী উপজেলার গন্ডামারা থেকে ইঞ্জিনচালিত নৌকাটি উদ্ধার করা হয়।
পুলিশ স্থানীয় প্রত্যক্ষদর্শী নৌকার মাঝি নুরুনবীর উদ্ধৃতি দিয়ে বলেন, গত ২৭ জুন বিকেল তিনটার দিকে জাফর আহমদের কাছ থেকে পাঁচ যুবক শিকলবাহা ঘাট থেকে এক হাজার ২০০ টাকায় নৌকা ভাড়া করে।
এ সময় তারা সদরঘাট হয়ে শিকলবাহা এলাকায় কিছু ফার্নিচার নিয়ে যাওয়ার কথা বলে নৌকাটিসহ তাঁকে (জাফর) নিয়ে যায়। এর পর থেকে জাফরের আর খোঁজ পাওয়া যায়নি। দুদিন পর ২৯ জুন স্থানীয় লোকজন কাশিয়াইশ ইউনিয়নের বাকখাইন খালে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ খালে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।