প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ১৯ হাজার টাকার জাল নোটসহ আবু তাহের মিয়া (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরের পূর্ব মাদারবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদরঘাট থানার পুলিশ। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ৫০০ টাকা নোটের ১৯ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার আবু তাহেরের কাছ থেকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।