গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রাম থেকে গতকাল শনিবার চান মিয়া (৪০) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে বন্দুকের ১০টি গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চান মিয়া দুপুরে এসব গুলি তাঁর সহযোগীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। খবর পেয়ে কুন্দেরপাড়া গ্রামের নৌঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।