গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরলক্ষ্মীনারায়ণপুরে গতকাল মঙ্গলবার সোয়া চার কেজি গান পাউডারসহ খাইরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর জামাল জানান, গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল চরলক্ষ্মীনারায়ণপুরে অভিযান চালায়। এ সময় খাইরুলের বাড়ি থেকে সোয়া চার কেজি গান পাউডার উদ্ধার করা হয়। এ সময় তাঁকে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে সদর থানায় মামলা দায়ের করে খাইরুলকে পুলিশে সোপর্দ করা হয়।