গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও মহেশপুর থেকে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা মামলা ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুরসহ নাশকতা মামলায় গতকাল রোববার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের আবু ছারের ছেলে জামায়াতের রোকন লিটন হোসেন (৩০) ও মহেশপুর উপজেলার কচুরপোতা গ্রামের মাহাতাব আলীর ছেলে জামায়াতের স্থানীয় ইউনিয়ন কমিটির সদস্য মহির উদ্দিন মণ্ডল (৩২)। হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, ৩ মার্চ পুলিশ পিটিয়ে হত্যা মামলায় লিটনকে গ্রেপ্তার করা হয়। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর ও নাশকতা মামলায় মহির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ