প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গার্মেন্টসের ঝুট নিয়ে ক্ষমতাসীন দলের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে উজ্জ্বল (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার দুপুরে গাবতলী টাগারপাড় এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। উজ্জ্বল ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার পরিবহন সন্ত্রাসী জিলানীর ছেলে।