গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমিনুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মঠবাটির বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, আমিনুর ইসলামের বিরুদ্ধে হরতালে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে আদালতে তোলা হয়। তবে ম্যাজিস্ট্রেট ছুটিতে থাকায় নির্দেশ মেলেনি।
খুলনা অফিস