গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় মুদ্রা জব্দের মামলায় আবদুর রহিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে আটক একটি কনটেইনার থেকে গৃহস্থালি পণ্যের নামে আমদানি করা ২ কোটি ৭১ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। ওই ঘটনায় বন্দর থানায় করা মামলায় বর্তমানে চার আসামি কারাগারে রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানান, আবদুর রহিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।