গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় ১০ লিটার চোলাই মদসহ বিনয় চন্দ্র ঋষি (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানার ওসি মোজাফফর হোসেন বলেন, থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক ও মজিবুর রহমান সকাল ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বিনয় ঋষিকে আটক করেন। এ সময় তাঁর ভটভটি থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাঁকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।