প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে গত শনিবার রাতে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যা ব-৫। এ ঘটনায় জহুরুল ইসলাম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নাচোলের ডিমকইল গ্রামে। র্যা ব-৫ ক্যাম্প সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নাচোলের খড়িবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ জহুরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা করা হয়েছে।