গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ গ্রামের বিল্লাল মাতবরের বাড়ির সামনে থেকে গত সোমবার গভীর রাতে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলিসহ শাহিন শেখ (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহিন সদর উপজেলার ডেকরাপাড়া গ্রামের আবদুল সালাম শেখের ছেলে। টঙ্গিবাড়ী থানার ওসি আলমগীর হোসাইন বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য শাহিন ও আক্তার শেখ (৩০) নামের তাঁর এক সহযোগী ওই এলাকায় গিয়েছিলেন বলে তাঁদের ধারণা। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে শাহিনকে অস্ত্রসহ ধরে ফেলে। তবে সহযোগী আক্তার পালিয়ে যান। পুলিশ তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে।