গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জালনোট রাখার অভিযোগে মো. জাবেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে নগরের বাংলাবাজার ডেবারপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০টি এক হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন জানান, এ ঘটনায় জাবেদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম