গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর মাইজগ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্যসহ আনোয়ারা বেগম (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, বৃহস্পতিবার রাতে ৫৫০টি ইয়াবা বড়ি, ৩৫ বোতল বিয়ার, ৩৫ বোতল বিদেশি মদ, ১৪টি বিয়ারের ক্যান ও মাদকদ্রব্য বিক্রির ৭৭ হাজার ৪০০ টাকাসহ আনোয়ারাকে তাঁর ঘর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। গতকাল শুক্রবার তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ জানান, আনোয়ারার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।