গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামে আমিরুল ইসলাম (৩০) হত্যার ঘটনায় পুলিশ লাবু (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত ১২ সেপ্টেম্বর রাতে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে আমিরুল ইসলাম খুন হন। এ ঘটনায় তাঁর মা জামিরন বেগম বাদী হয়ে পরদিন আটজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। পরে গত ৭ অক্টোবর তাঁর স্ত্রী বিলকিস বাদী হয়ে আদালতে আরেকটি হত্যা মামলা দায়ের করেন।  গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি