গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবা বড়িসহ মো. সোহেল নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে নগরের চান্দগাঁওয়ের ১ কিলোমিটার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে তিন হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কক্সবাজারের টেকনাফে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেছে, বিক্রি করার জন্য টেকনাফ থেকে ইয়াবা বড়ি নিয়ে সে ঢাকায় যাচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে গাড়ি বদল করে করে সে নগরে আসে। পুলিশ জানায়, সোহেলের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।