প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ মো. শাহীন ওরফে ঢাকাইয়া শাহীন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে নগরের টাইগারপাসের কাঠের বাংলো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে একটি এলজি, তিনটি কার্তুজসহ শাহীনকে গ্রেপ্তার করে। তিনি একজন অস্ত্রবিক্রেতা। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম